রাঙামাটির লংগদুতে গত ২ জুন পাহাড়ি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে লংগদু উপজেলা পরিষদের মিলনায়তনে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ২১৩টি পরিবারকে ১১ হাজার ৫০০ টাকা করে ২৫ লক্ষ টাকা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসন ও ইআরএফ, ইউএনডিপি ব্যাংক এশিয়ার সহযোগিতায় আংশিক ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৪০ হাজার টাকা এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১৭৬ পরিবারকে ২৪ হাজার টাকা করে মোট ৪২ লক্ষ ২৪ হাজার টাকা প্রদান করা হয়। প্রতি পরিবার মোট ৩৫ হাজার ৫০০ টাকা করে পাবে।
আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এতে উপস্থিত ছিলেন ইউএনডিপি রাঙামাটি অফিস প্রধান ঝুমা দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহাদী ইমাম, উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, ৭নং লংগদু ইউনিয়নের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা (আদু), ১নং আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, সকল ক্ষতিগ্রস্তদের আগামী এক বছর পর্যন্ত পরিবার প্রতি ৩০ কেজি করে চাল দেয়া হবে। এক সপ্তাহের মধ্যে টেন্ডার আহ্বান করে আগামী নভেম্বর মাসের মধ্যে তিগ্রস্তদের গৃহ নির্মাণের কাজ শুরু করা যাবে। তিনি আরো বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সকল ক্ষতিগ্রস্তদের সমান হারে ১১ হাজার ৫০০ টাকা করে ২৫ লক্ষ টাকার। ইআরএফ, ইউএনডিপি, ব্যাংক এশিয়ার সহযোগিতায় ৪৬ লক্ষ ৬৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।

৩ Comments
অনেক দেরিতে
কি পেলো নয়নের পরিবার।
Bangali holy koko no deto na.