‘পুলিশই জনতা-জনতাই পুলিশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে লংগদু থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ট্রাফিক আইন, বাল্যবিবাহ, বহুবিবাহ, জঙ্গীবাদ ও মাদক দ্রব্য বিরুধী আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা সদরে বাইট্টাপাড়া বাজারে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় পুলিশিং ফোরামের উপদেষ্টা ও মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত।
লংগদু থানার এস আই দুলাল হোসেন পিপিএম এর স্বাগত বক্তব্য ও পরিচালানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, বাঘাইছড়ি সার্কেলের দায়িত্ব প্রাপ্ত পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম। এছাড়া বাইট্টাপাড়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, হোন্ডা মালিক সমিতির সভাপতি মোঃ হানিফ, মাইনীমুখ ইউপি সংরক্ষিত ওয়ার্ড মহিলা মেম্বার আনোয়ারা বেগম ও ফাতেমা জিন্নাহ, নারী নেত্রী আঞ্জুম আরা মুন্নী। এসময় এলাকার যুবক যুবতী ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি লংগদু থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত বলেন, বাল্যবিবাহ ও মাদক দ্রব্য সমাজের জন্য একটি মরণ ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পেতে হবে। তিনি বলেন, প্রত্যেক অভিভাবক তাদের ছেলে মেয়ের প্রতি নজর রাখতে হবে। তারা যেন বিপদগামী হতে না পারে। ছাত্র ছাত্রীরা তথ্য প্রযুক্তি ব্যবহারকে যেন অপব্যবহার না করে সে দিকে নজর রাখতে হবে। ছেলে মেয়েদের মূল্যবোধ শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু কোন অবস্থাতেই জঙ্গীবাদের দিকে ধাবিত হতে না পারে তার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।
Previous Articleপ্রধান শিক্ষকের চলতি দায়িত্ব নিয়ে জটিলতা রাঙামাটি সদরে
Next Article বান্দরবান মাদ্রাসায় দোয়া মাহফিল
