বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদ মার্কেটের তৃতীয় তলায় ২০১৭ সালে ১০ অক্টোবর ১০ জন শিক্ষার্থী নিয়ে হযরত আবুযর গেফারী(রা.)আর্দশ মাদরাসার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বুধবার মাদরাসার এক বছর প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ার সাথে সাথে ৪জন ছেলে এবং ২ জন মেয়েসহ মোট ৬ জন পবিত্র কোরআন শরীফ মুখস্থ(হেফজ্জ) করতে কোরআন হাতে নিয়েছে।
বুধবার দুপুরে বান্দরবান স্টেডিয়াম হয়রত আবুযর গেফারী(রা.) আর্দশ মাদরাসার প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ জন পবিত্র কোরআন শরীফ (হেফেজ্জে) উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বান্দরবান বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা এহেসানুল হক আল মঈনী, বান্দরবান স্টেডিয়াম হয়রত আবুযর গেফারী(রা.) আর্দশ মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল্লাহ, হাফেজ আবুল বশর, মাওলানা আব্দুল গরুফ, মাওলানা ইসমাইল, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা আবুল কালাম আজাদসহ স্থানীয় বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।
বান্দরবান স্টেডিয়াম হয়রত আবুযর গেফারী(রা.)আর্দশ মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল্লাহ বলেন, আমরা বান্দরবান স্টেডিয়ামে দ্বীনি ও আধুনিক শিক্ষা দানের মাধ্যমে একটি সুন্দর ও সু-শৃঙ্খল পাঠদানের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি গতবছর আজকের দিনে ১০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠা করি। বর্তমানে আমাদের এখানে ৪০ শিক্ষার্থী ও চারজন শিক্ষক আছে। আমাদের এই প্রতিষ্ঠানে পবিত্র কোরআন শরীফের পাশাপাশি দ্বীনি ও ইসলামিক শিক্ষার সাথে বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি বিষয়েও পাঠদান করে থাকি।
