লংগদু প্রতিনিধি ॥
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটির লংগদুতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লংগদু জোনের আয়োজনে শুক্রবার সকালে লংগদু উপজেলা সদরে র্যালী এবং লংগদু সেনা জোনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আকিব উসমান, ওসি ইকবাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা বাবুল দাশ বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাংবাদিক এখলাস মিঞা খান, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, ইউপি সদস্য স্মরনিকা চাকমা, র্দীঘায়ু চাকমা ও সাংবাদিক আলমগীর হোসেন।
বক্তারা বলেন, অশান্ত পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মুলধারায় যুক্ত করতে শান্তিচুক্তি একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। শান্তি চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকান্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে শান্তি বজায় রাখতে সকল সংকট সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর রিয়াজ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
