আরমান খান, লংগদু
কভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে বিপাকে পড়া দরিদ্র অসহায় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজনগর জোন (৩৭ ব্যাটালিয়ন)। বুধবার সকালে উপজেলার গুলশাখালী ইউনিয়নের রাজনগর জোন সদরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন লে. কর্নেল তাজুল ইসলাম (তাজ)।
এসময় তিনি বলেন, মহামারি করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র মানুষ নানা ভাবে কষ্টে দিন পার করছে। আমাদের সামান্য সহযোগিতা তাদের মুখে হাসি ফুটিয়েছে। আমরা চেষ্টা করেছি অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে। অসহায় মানুষের জন্য আমাদের সহযোগিতা চলমান থাকবে।
খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আটা, তেল, চিনি, লবন ও ছোলা। ত্রাণ বিতরনের সময় আরও উপস্থিত ছিলেন মেজর জাহিদুল ইসলাম, সহকারি পরিচালক জামাল উদ্দিন প্রমুখ। ত্রাণ বিতরণ ছাড়াও এদিন জোনের ব্যবস্থাপনায় একটি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। বিজিবি জোনের আবাসিক চিকিৎসক (আরএমও) ক্যাপ্টেন ফকরুল ইসলাম রাজনের তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
