নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলী উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ উথচিং মারমা নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক উথচিং মারমা আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর কর্মী বলে জানা গেছে।
আটককৃত উথইচিং মারমা রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া এলাকার মৃত ফুথইচিং মারমার ছেলে। সে জেএসএস এর কালেক্টর হিসেবে কাজ করতো বলে নিরাপত্তাবাহিনীর সূত্রে জানা যায়।
আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, বুধবার সকালে কাপ্তাই জোন ডেয়ারিং টাইগার্সের অধীনে বাঙ্গালহালিয়া সাব জোন কমান্ডার লেফটেন্যান্ট শিকদার সৈকত ইসলাম ও ওয়ারেন্ট অফিসার রাশেদ খান এর নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ গুলি উথচিং মারমার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক কালেক্টর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের সক্রিয় সদস্য এবং কালেক্টর হিসেবে কাজ করে আসছিলো। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা হতে চাঁদা উত্তোলন করে আসছিলো।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
