নভেল করোনা ভাইরাস মোকাবেলায় লংগদুতে জীবানুনাশক স্প্রে করেছে সেনাবাহিনীর লংগদু জোন। সোমবার সকালে উপজেলা সদরের বিভিন্ন অফিস, বাজার ও রাস্তার আশেপাশে জীবানুনাশক স্প্রে করা হয়। লংগদু জোনের একদল সৈনিক কয়েকটি দলে ভাগ হয়ে উপজেলা পরিষদ ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, লংগদু বাজার এলাকায় জীবানুনাশক স্প্রে করেন।
এছাড়াও নিয়মিত মাইকিং ও প্রচারপত্র বিতরনের মাধ্যমে সাধারন মানুষকে সচেতন করার কাজ করছে সেনাবাহিনী। এসময় মানুষজনকে ঘরে থাকার অনুরোধ করেন তাঁরা।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এবং মানুষকে নিরাপদে রাখতে সেনাবাহিনী ছাড়াও বিজিবি, উপজেলা প্রশাসন, লংগদু থানা পুলিশ, বেসরকারি সংস্থা ব্র্যাক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিয়মিত মাইকিং, প্রচারপত্র বিতরণ, জীবানুনাশক স্প্রে ছিটানোসহ দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে।
Previous Articleবাইরে ঘুরছে মানুষ, হতাশ প্রশাসনও
Next Article রাঙামাটিতে পৌঁছেছে পিপিই
