রাঙামাটির লংগদুতে ৪ দিনব্যাপী কৃষক প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
বাগানমালিক, পরিচর্যাকারী ও রক্ষনাবেক্ষনকারীদের কারিগরী জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধিকরণ এ প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি অঞ্চলের উপ-পরিচালক নাসিম হায়দার, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উদ্যানতত্ত্ববিদ মো. মহিউদ্দিন, জাইকা প্রতিনিধি টিন্টু চাকমা প্রমূখ।
উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় ৪ দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় উপজেলার মোট ১২০ জন কৃষককে প্রশিক্ষন প্রদান করা হবে।
Previous Articleলংগদুতে ১ আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Next Article রাঙামাটির হেভিওয়েটদের কার প্রচারণা কবে থেকে
