লংগদু উপজেলার মাইনীমূখ বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে লংগদু থানা পুলিশ। আটক জালাল উদ্দিন (১৯) মাইনীমূখ বাজারের ঢাকাইয়া টিলা আবাসিক এলাকার বাসিন্দা সেলিম জাভেদের ছেলে। শুক্রবার রাত নয়টার দিকে তাকে আটক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের একটি টিম মাইনীমূখ বাজারে অভিযান চালায়। এসময় জালাল উদ্দিনের দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে থাকা ১০পিস ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। পরে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল উদ্দিন ইয়াবা সেবন ও বিক্রির জড়িত বলে জানায়। এবং আরো কয়েকজন যুবক তার সাথে জড়িত আছে বলে পুলিশকে জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে ওইসব যুবকের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশের এক কর্মকর্তা।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউল ইসলাম বলেন, পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে আজ রাতে ১০পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতিচলছে।
