সারাদেশের ন্যায় রাঙামাটিতেও একজোগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।
রাঙামাটির জেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২৩ টি কেন্দ্রে ১২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ৫ হাজার ৫০জন ছাত্র, ৪ হাজার ৯০ জন ছাত্রী। অপরদিকে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৮টি কেন্দ্রে মোট ৮২১জন শিক্ষার্থী অংশ নিয়েছে বলে জানান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
সকালে শহরের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন রাঙামাটি জেলার জেলার প্রশাসক একেএম মামুনুর রশিদ।
এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা জানান, জেলা সকল কেন্দ্রে সুন্দর ভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।