জিয়াউল জিয়া
রাঙামাটির লংগদুতে একটি পিস্তল, চার রাউন্ড গুলিসহ চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ’র সশস্ত্র শাখার কর্মীকে কমলধন চাকমা (৪০) প্রকাশ চূড়ান্ত চাকমাকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার মধ্যরাতে উপজেলার মধ্যখাড়িকাটায়য় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক কর হয় বলে জানান লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন।
ওসি আরও জানান, আটককৃত কমল ধন চাকমা আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এর সশস্ত্র শাখার সদস্য বলে জানা গেছে। অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অন্যতম মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘বিষয়টা আমরা শুনেছি, কিন্তু তিনি আমাদের সাবেক কর্মী। তিনি বর্তমানে সংগঠনের সাথে জড়িত না। কোন ধরনের অভিযোগ ছাড়া তাকে ধরা হয়েছে।’
