নিজস্ব প্রতিবেদক
করোনাকালিন সময়ে প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার আর্থিক সহায়তা পেয়েছেন রাঙামাটির আরো ১৯ সংবাদকর্মী। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৯ সাংবাদিকের হাতে প্রণোদনার ১ লক্ষ ৯০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এর আগে ২০২০ সালের ৯ আগষ্ট আরো ১৭ সাংবাদিককে ১ লক্ষ ৭০ হাজার টাকা দেয়া হয়েছিলো। প্রত্যেক সাংবাদিক পেয়েছেন ১০ হাজার টাকা করে।
সোমবার প্রণোদনা প্রদানকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দরা।
এদিন যারা প্রণোদনা পেলেন-ইউএনবি’র অলি আহমেদ, দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ, দৈনিক রাঙামাটি’র সম্পাদক আনোয়ার আল হক, প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমা,এটিএন বাংলার প্রতিনিধি পুলক চক্রবর্তী, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সৈয়দ মাহবুব আহমেদ,কলকাতা টিভির প্রতিনিধি এসএম শামসুল আলম, দৈনিক জনকন্ঠের মোহাম্মদ আলী, সময়ের আলো’র প্রতিনিধি মোঃ ইলিয়াস,দেশ রূপান্তর প্রতিনিধি শংকর হোড়,বাসস’র প্রতিনিধি মনসুর আহমেদ, বাংলাদেশ টুডে’র মোঃ শফিকুর রহমান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোঃ হান্নান, বাংলানিউজ’র জেলা প্রতিনিধি মঈনউদ্দিন বাপ্পী, বাংলাদেশ টেলিভিশন’র জাহেদা বেগম,গাজী টিভি’র প্রতিনিধি মিল্টন বাহাদুর,একাত্তর টিভির প্রতিনিধি উচিংসা রাখাইন কায়েস,দৈনিক গিরিদর্পন’র আলোকচিত্রী শিশির দাশ বাবলা,দৈনিক রাঙামাটির ইকবাল হোসেন।
এর আগে যারা পেয়েছিলেন- দৈনিক যুগান্তর’র জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফজলুর রহমান রাজন, বাংলানিউজের জেলা প্রতিনিধি মঈনুদ্দিন বাপ্পী, জিটিভির জেলা প্রতিনিধি মিল্টন বাহাদুর, মোহনা টিভির প্রতিনিধি মহুয়া জান্নাত মনি, কালবেলা পত্রিকার প্রতিনিধি রোকসানা আক্তার পারুল (পিংকি), দেশ টিভি ও ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি বিজয় ধর, আলোকিত বাংলাদেশের মো. হান্নান,একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি উচিংসা রাখাইন কায়েস, দৈনিক সমকাল ও একুশে টিভির প্রতিনিধি সত্রং চাকমা, বাংলাদেশ পোস্ট পত্রিকার প্রতিনিধি শান্তিময় চাকমা, বাংলাভিশনের জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি পুলক চক্রবর্তী, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি নুরুল আমিন, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি পলাশ চাকমা, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু ও এসএ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ সোলায়মান।
দুইদফায় ১৭ জন ও ১৯ জন করে সাংবাদিক এই প্রণোদনা পেলেও এদের মধ্যে ৫ জন দুইবারই সহায়তা পাওয়ায় মোট ৩১ জন সাংবাদিক এই সহায়তা পেলেন।
এছাড়াও গত ৭ এপ্রিল চিকিৎসা সহায়তা হিসেবে সরকারের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে রাঙামাটির প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে কে ১ লক্ষ টাকা, লংগদুর এখলাস মিঞা খানকে ১ লক্ষ টাকা, একেএম মকছুদ আহমেদকে ৫০ হাজার টাকা,হরি কিশোর চাকমাকে ৫০ হাজার ও জহুরুল আলমকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছিলো ।
