বাংলাদেশ স্কাউটস থেকে প্রেরনকৃত হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিকন, হ্যান্ড গ্লাভস, মাস্ক সহ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত সামগ্রী রাঙামাটি সরকারী কলেজ ইউনিট সহ অন্যান্য রোভার ইউনিটকে তুলে দিলেন জেলা রোভার স্কাউটস এর সম্পাদক জনাব নুরুল আবছার।
এসময় উপস্থিত ছিল পাহাড়িকা মুক্ত রোভার দল, লেক সিটি গার্ল ইন মুক্ত রোভার ইউনিট সহ কয়েকটি রোভার ইউনিটের সদস্যরা। এসব রোভার ইউনিটের প্রতিটা সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী সমূহ তাদের ইউনিটের রোভার মেটদের হাতে তুলে দেন।
বাংলাদেশ স্কাউটস এর সদর দপ্তর হতে এসব সামগ্রী রোভার ও গার্ল ইন রোভার স্কাউটসদের জন্য পাঠানো হয়। এছাড়া জেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জরুরি সাড়া প্রদানের লক্ষ্য গঠিত ২০ সদস্য বিশিষ্ট টিমের সকলকে বাংলাদেশ স্কাউটস থেকে প্রেরনকৃত সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। 
জেলা রোভার স্কাউটস এর সম্পাদক জনাব নুরুল আবছার বলেন, স্কাউট সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্কাউটস। বাংলাদেশ স্কাউটস এর সদর দপ্তর এর প্রতিটা নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। আমাদের জরুরী সাড়া প্রদান করার জন্য ২০ জন রোভারের একটি টিম গঠন করা হয়েছে এবং তাদের সুরক্ষা নিশ্চিতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয় জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক।
তিনি বলেন, আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করাতে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ স্কাউটস এর সকল কমিশনার সহ সংশ্লিষ্ট সকলকে। আমরা জরুরি রেসপন্স টীম বাংলাদেশ স্কাউটস এর নির্দেশনা মোতাবেক কাজ করতে সদা প্রস্তুত।
সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও পাহাড়িকা মুক্ত রোভার স্কাউটস দল এর সিনিয়র রোভার মেট রোভার শোয়েব আহমেদ জানান, জেলা প্রশাসক এবং সভাপতি, রাঙামাটি জেলা রোভার স্কাউটস এ.কে.এম. মামুনুর রশীদ মহোদয় এর সাথে কাজ করার জন্যও আমাদের প্রতিটা ইউনিট অঙ্গীকারবদ্ধ ।
ইতিপূর্বে চিকিৎসকদের জন্য পিপিই প্রদান করেন জেলা প্রশাসক এর নেতৃত্বে জেলা রোভার স্কাউটস ও জেলা স্কাউটস।
