বান্দরবানে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক মারমা পাহাড়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাড়িটি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের উজি হেডম্যান পাড়া এলাকায় শ্বাস কষ্ট, জ্বর, সর্দি, গলা ব্যথা নিয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগের একটি মেডিক্যাল টিম ঘটনাস্থল পরির্দশন করেছে। নিহতের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় ইউপি সদস্য অংচাহ্লা মারমা বলেন, গত ৫/৬ দিন ধরে ওই বৃদ্ধ লোকটি শ্বাস কষ্ট, জ্বর ও গলা ব্যাথায় ভুগছিলেন। কিন্তু তিনি কোন হাসপাতালে বা চিকিৎসকের কাছে না গিয়ে স্থানীয় বৈদ্যের কাছ থেকে তান্ত্রিক চিকিৎসা সেবা নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু জানান, জ্বর ও শ্বাস কষ্টে উজি পাহাড় এক জনের মৃত্যু হয়েছে। মেডিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু জানান, জ্বর ও শ্বাস কষ্টে উজি পাহাড় এক জনের মৃত্যু হয়েছে। মেডিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রশাসনের সহযোগীতায় নিহতের বাড়ি লকডাউন করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত ব্যক্তির সংস্পর্শে থাকা এবং তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টানে রাখার বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
