বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন আর নেই। ১০ অক্টোবর শনিবার সকাল ৮ টায় নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল। এদিন বিকালে উপজেলার গাঁথাছড়া এলাকায় মরহুমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন। এসময় লংগদু থানা পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ১৯৫৪ সালের পহেলা জুলাই শেরপুর জেলার নকলা উপজেলার কায়দা গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ১৭ বছর বয়সে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরে অংশ গ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে সরকারী চাকুরীর সুবাদে রাঙামাটির লংগদু উপজেলায় বসবাস শুরু করেন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা রুহুল আমিন বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন ও শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা সংসদ লংগদু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড লংগদু ও বাঘাইছড়ির নেতৃবৃন্দ।
