রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। রবিবার দিনব্যাপি রামগড়ের সেবা মেডিকেল হলের সহযোগিতায় পাতাছড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরের সার্বিক ব্যবস্থাপনায় পাতাছড়া হেডম্যান কার্যালয়ে প্রত্যন্ত দূর-দূরান্তের প্রায় ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এসময় আরও ১০০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর জানান, রামগড়ের কৃতী সন্তান ডা. পংকজ কান্তি দেব নাথ চিকিৎসা সেবা প্রদান করেছেন। তিনি আরও বলেন, এলাকার দরিদ্র রোগীদের কথা বিবেচনা করে এমন সেবার উদ্যেগ নেয়া হয়।
