নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির সদর সেনা জোনের উদ্যোগে শীতের কম্বল ও শিশুদের শীতের পোশাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটির সদর সেনা জোনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। রাঙামাটি সদর সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম, পিএসসি, এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জোনের টুআইসি মেজর আব্দুর রাজ্জাক, জোনাল স্টাফ অফিসার মেজর মোঃ নাজমুল হাসান। প্রতিবছর শীত মৌসুমে গরীব অসহায় দুস্থদের মাঝে সদর সেনা জোনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
