কাপ্তাই প্রতিনিধি ॥
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি কাপ্তাই সড়ক হয়ে বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা সদর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হন।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আক্তার হোসেন মিলনের সঞ্চালনায় এইসময় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল দে, কাপ্তাই শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মীর মহসিন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ার জাহান, কৃষকলীগের সভাপতি মোঃ সামশুদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন।
