নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ,ধর্ষন ও নিপীড়ন বন্ধ করা এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য শহর রাঙামাটিতে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেছে রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে রাঙামাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচীটি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুপায়ন চাকমা, ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ,নূরে আলম,রূপন দাশ,সুমন দাশ ববি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিশকাতুর রহমান, শারমীন আক্তার সোমা, সদস্য ওবায়দুল হক তুষার, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আশরাফুল হক তুষার, শহর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন, রাবিপ্রবি ছাত্রলীগ নেতা আকিব মাহমুদ হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ।
এই সময় ছাত্রলীগ নেতারা বলেন,সরকার নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনার প্রত্যেক আসামীকে গ্রেফতার করে আইনে আওতায় এসে প্রমাণ করেছে,দলীয় পরিচয় ব্যবহার করেও কোন অপরাধী পাড় পাবে না।’
সাম্প্রতিক ধর্ষনকান্ডের সকল আসামীকে দ্রæততম সময়ের মধ্যে গ্রেফতার করায় কৃতজ্ঞতা প্রকাশ করে ছাত্রলীগ নেতারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।
