রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে এসেছেন দীপক বিকাশ চাকমা ও সুখময় চাকমা। সভাপতি পদে সরাসরি ভোটে প্রতিদ্বন্ধি প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন সহসভাপতি দীপক বিকাশ চাকমা। আর সাধারন সম্পাদক পদেও চার প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সুখময় চাকমা।
সোমবার রাঙামাটি শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে এই সম্মেলনের পর অনুষ্ঠিত কাউন্সিলে নির্বাচিত হন এই দুই নেতা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি নিখিল কুমার চাকমা। উদ্বোধন ও প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
বিশেষ অতিথি ছিলেন সহ সাধারন সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চাকমা কেরল,জমিরউদ্দিন।
Previous Articleরাঙামাটি পার্ক খুলে দেয়া হচ্ছে সোমবার
Next Article কাপ্তাই আওয়ামীলীগের দায়িত্বে অংসুইছাইন-ইব্রাহিম
