রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে নেতাকর্মীর উপস্থিতিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি হিসেবে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের গত কমিটির সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে গত কমিটির যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলীলকে মনোনীত করা হয়।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক মো. হানিফ, জেলা কৃষকলীগের সভাপতি জাহেদ আক্তার, রাঙামাটি আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু। মাকসুদুর রহমান বাবুলের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা।
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীব রেজা লিমন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফজলুল করিম মানিক, উপজেলা কৃষকলীগের সভাপতি সামশুদ্দিন, আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, রাইখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, চিৎমরম আওয়ামীলীগের সভাপতি নেথোয়াই মারমা, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে প্রমুখ।
