১৭ বছর আগের সিরিজ বোমা হামলার প্রতিবাদে
২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার জন্য বিএনপি-জামাতকে দায়ি করে এর প্রতিবাদে সারাদেশের মত পার্বত্য জেলা শহর রাঙামাটিতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনসমূহ।
বুধবার বিকালে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল বনরূপা চত্বরে গিয়ে শেষ হয়। এতে আওয়ামীলীগ ছাড়াও যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,যুব মহিলালীগের নেতাকর্মীদের অংশ নিতে দেখা গেছে। 
বিক্ষোভে নেতাকর্মীরা সেই সিরিজ হামলার জন্য বিএনপি ও জামাতকে দায়ি করে তাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের বিদায়ী কমিটির সহসভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা।
তিনি সিরিজ বোমা হামলার জন্য বিএনপি জামাতকে দায়ি করে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
