রাঙামাটি বিএনপি যেনো এক বিরল রাজনৈতিক উদাহরণই সৃষ্টি করলো রাঙামাটির পাহাড়ধ্বসের ঘটনায়। গত মঙ্গলবারের পাহাড়ধ্বসে রাঙামাটির সাথে চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়ে মানুষ। তবে বৈরি আবহাওয়া আর জনবল ও প্রযুক্তির স্বল্পতার কারণে সড়ক ও জনপদ বিভাগ ও সেনাবাহিনীর সদস্যরা যখন প্রানান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলো, সেই সময় শুক্রবার দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম এবং সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপুর নেতৃত্বে প্রায় ৪০০ জন বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সংস্কার কাজে নামেন। এসময় তারা সড়কে আটকে থাকা মাটি সরিয়ে দেয়া এবং পাহাড় থেকে নেমে আসা মাটি,গাছ ও আবর্জনা সরিয়ে সড়কে ছোট যান চলাচল উপযোগি করার চেষ্টা করেন।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম জানিয়েছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়েছে আমাদেরকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দুর্গত মানুষের পাশে থাকার। তাই আমরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সড়কের মাটি অপসারণ করার কাজ করেছি। আমাদের এই কাজের কারণে অন্তত: সড়কটিতে যান চলাচল সহজ হয়েছে। এখন অন্তত: শালবাগানের বড় ধ্বসটির আগ পর্যন্ত অটোরিকশা ও মোটর সাইকেল যেতে পারছে।

২ Comments
এ ধরনের উদ্যোগ দলমত নির্বিশেষে সহযোগিতার হাত বাড়ালে আমাদের দেশটা পিছিয়ে থাকবেনা অন্ততঃ একটা ভালো কাজ করে আত্মতৃপ্তি তো পাবই এবং সংকট নিরসনে ভূমিকা…আমি ব্যক্তিগতভাবে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং দেশের সকল নাগরিকের এই শুভবুদ্ধি উদয় হোক কামনা করছি
সবাই,,,, এরকম,,,এগিয়ে,,,,আসা,,,দরকার,,,,,