রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা থেকেও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাটি অপসারণ এবং দুর্গতদের পাশে দাঁড়ানোর খবর পাওয়া গেছে। রাঙামাটি পর্যটন কর্পোরেশন সড়কের উপরে পড়ে থাকা মাটি অপসারণ করার জন্য স্থানীয় যুবকরা এলাকাবাসিকে সাথে নিয়ে মাটি অপসারণ করে সড়কটি চলাচল উপযোগি করেছে।
এদিকে রাঙামাটি শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ একত্রিত হয়ে রাঙামাটির দুর্গতদের সহায়তা করার জন্য একটি কমিটি করা হয়েছে। সাজিদ বিন জাহিদ মিকিকে আহ্বায়ক এবং নূর তালুকদার মুন্নাকে সদস্য সচিব করে গঠিত এই কমিটি শহরের এবং শহরের বাইরের সামর্থ্যবান মানুষের কাছ থেকে নগদ অর্থ এবং ত্রানসামগ্রী সংগ্রহ করে দুর্গত মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। শহরের সামাজিক সংগঠন জীবন,ইয়ুথ,প্রিয় রাঙামাটি,এনসিটিএফ,এফএফএসসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত হয়েছে বলে জানিয়েছে সংগঠকরা।
রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগেও ত্রান সংগ্রহ করা হচ্ছে। মেডিকেল কলেজের শিক্ষার্থী ¯েœহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, আমরা সারাদেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাঙামাটির দুর্গতদের পাশে দাঁড়াতে চাইছে। আমরাও তাদের সবার সহযোগিতাগুলো একত্রিত করে জেলা প্রশাসকের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এছাড়াও চট্টগ্রাম,ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে।

১ Comment
ফিরে আসুক পাহাড়ে প্রাণ
আপনার বাড়িয়ে দেয়া হাতের ছোঁয়ায়!
https://www.facebook.com/events/1804276693195845/?ti=cl