হেফাজত সবুজ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অবস্থান কর্মসূচী পালন করেছে রাঙামাটি জেলা বিএনপি। শনিবার বেলা ৩টায় দলীয় কার্যালয়ে সামনে এই কর্মসূচি পালন করা হয়।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ , সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক লে. কর্ণেল (অব.) মনীষ দেওয়ান, সাবেক এমপি মনি স্বপন দেওয়ান,সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনিরসহ অংগ ও সহযোগি সংগঠনের নেত্রীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশ আজ চরম সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। আওয়ামী সরকারের অপশাসনে দেশের অর্থনীতিও ধ্বংস হয়ে গেছে। মানুষের ভোটের অধিকার নেই, বাক স্বাধিনতা নেই।
এই সময়ে বিএনপি নেতারা বলেন, এই সরকার দেশকে মধ্যম আয়ের দেশ বানাবে এমন প্রলাপ বকছে। বাজারের উচ্চ মূল্যের কারণ মানুষের ক্রয় ক্ষমতা নেই। আমরা মানুষের মুক্তির জন্য আন্দোলন করছি, এতে আমাদের বিজয় হবেই। আগের মত নির্বাচন করে ক্ষমতায় যাবেন, এটা ভেবে রাখলে চরম ভুল করবেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই সরকারের অধিনে কোন নির্বাচনে বিএনপি অংশ নিবে না এবং কোন নির্বাচনই হতে দেয়া হবে না। বাংলাদেশ যদি কোন নির্বাচন হয় তা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে ।
