রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ এ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত মেয়র পদ প্রার্থী মো. আব্দুল মান্নান (রানা) মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান রানার মনোনয়ন পত্র গ্রহণ করেন। এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা সাধারন সম্পাদক নির্মল বড়–য়া মিলন, রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাসেম, সম্পাদক মন্ডলী সদস্য জুঁই চাকমা, শহর (পৌর) কমিটির সদস্য পলাশ রায় চৌধুরৗ উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন বলেন আমরা স্থানীয় সরকার নির্বাচনে সারা বাংলাদেশে পরীক্ষামূলক একজন মাত্র মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মান্নান (রানা) কে কোদাল মার্কা দিয়েছি। তিনি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানান। এসময় রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার আশ^াস দেন।
মনোনয়পত্র জমা দেওয়ার পর রাঙামাটি সদর হাসপাতাল এলাকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা কার্যালয়ে জেলা ও শহর (পৌর) কমিটির যৌথ আলোচনা চলাকালীন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমরেড সাইফুল হক অনলাইনে বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার আদায় করার জন্য গণ-মানুষের নেতা প্রয়োজন, রাঙামাটি পৌর নির্বাচনে মো. আব্দুল মান্নান রানা শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাঙামাটি পৌর মেয়র নির্বাচিত হয়ে সেই অধিকার রাঙামাটি পৌরবাসীকে সাধারন মানুষকে ফিরিয়ে দিবেন বলে আশা প্রকাশ করেন। তিনি মেয়রপ্রার্থী মো. আব্দুল মান্নান রানাকে মনোনয়নপত্র জমা দেওয়ায় অভিনন্দন জানান।
Previous Articleরাঙামাটি পৌর মেয়র পদে হাতপাখার প্রার্থী ইসমাইল হোসেন
Next Article বিএনপি’র প্রার্থী ‘মামুন’ই চূড়ান্ত প্রায় !
