নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে রাঙামাটিতে খাবার বিতরণ করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে রাঙামাটি কোতোয়ালী থানা প্রাঙ্গণে জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন এতিম মাদ্রাসার ছাত্র, অসহায় ও নিম্নবিত্তদের মাঝে খাবার বিতরণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. মাঈন উদ্দিন চৌধুরী, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. কবির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

