রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা যেভাবে বিজয় ছিনিয়ে এনেছিলো ঠিক সেভাবে এই বিজয় মাসের আসন্ন নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে। এ বিজয় হবে আমাদের স্বাধীনতার স্বপক্ষের বিজয়।’
রবিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে রাঙামটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবীর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রোবার্ট রোনাল্ড পিন্টু, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদ (সদর) এর কমান্ডার মিজানুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন রাঙামটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্যা হলা খই।
এ সময় রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি বেলায়েত হোসেন বেলাল, রাঙ্গাামটি পার্বত্য জেলা পরিষদের হস্থান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তা’সহ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন ব্যহৃত করতে উঠে পরে লেগেছে। তিনি কোন ষড়যন্ত্রকারী গোষ্ঠী যাতে দেশকে পিছিয়ে নিতে না পারে সে জন্য মুক্তিযোদ্ধা’সহ দেশপ্রিয় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রাঙামাটির ৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেকের হাতে ২হাজার ৫শত, ৫৮জন বীর মুক্তিযোদ্ধা প্রত্যেককে ১হাজার এবং ২৯জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রত্যেককে ১হাজার টাকা করে সম্মাননা ভাতা প্রদান করেন।
এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিজয় দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দ্যেশে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
Previous Articleদীঘিনালায় বিজয় দিবস পালিত
Next Article রাঙামাটি শহরে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে আহত ৮
