দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় বিজয় বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদমিনারে পূষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা উপস্থিত ছিলেন।
এছাড়া আওয়ামীলীগের উদ্যোগে সহস্্রাধিক নেতাকর্মীর অংশগ্রহনে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা নিয়ে শহীদ মিনারে গিয়ে পূষ্পমাল্য দেওয়া হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি মো. কাশেম।
এদিকে বিএনপি’র পক্ষ্য থেকেও শহীদমিনারে পূষ্পমাল্য দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মো. মোসলেম উদ্দিন জানান, কৌশলগত কারনে বৃহৎ পরিসরে আয়োজন না করে ক্ষুদ্র পরিসরে কয়েকজন নেতাকর্মী গিয়ে পূষ্পমাল্য দিয়ে এসেছেন।
অপরদিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দীঘিনালা সেনাজোনে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সংবাদকর্মী এবং সুশিল সমাজের ব্যাক্তিরা আমন্ত্রিত ছিলেন। প্রীতিভোজে প্রধান অতিথির বক্তব্য দেন জোন অধিনায়ক লে: কর্ণেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ।
বিজয় দিবস উপলক্ষ্যে সর্বশেষ সন্ধায় দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীঘিনালা সেনাজোন, উপজেলা প্রশাসন এবং কাশেম এন্ড ব্রাদার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
Previous Articleবিজয় উল্লাসে মেতেছে রাঙামাটি মারী স্টেডিয়াম
Next Article রাঙামাটি জেলা পরিষদের মুক্তিযোদ্ধা সংবর্ধনা