করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসতেনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পথচারীরা যেন পরিচ্ছন্ন থাকতে পারে সে লক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পরিকল্পনা ও পরিষদের হস্থান্তরিত বিভাগ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে রাঙামাটি জেলা শহর ও উপজেলার ১৫টি পয়েন্টে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। এর মধ্যে রাঙামাটি সদরের ৬ টি স্থানে এবং বাকি ৯ টি উপজেলার নয়টি স্থানে এসব বেসিন স্থাপন করা হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে নির্মিত বেসিনে হাত ধুয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সজল চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতার প্রথম কাজ হচ্ছে হাত ধোয়া। তিনি বলেন, পথচারীদের সচেতন করতেই এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা সংক্রামণের ঝুঁকি এড়াতে এবং পথচারীরা যেন পরিচ্ছন্ন থাকতে পারে সে লক্ষে পরিষদের পরিকল্পনায় জেলা ও উপজেলার বিভিন্ন পয়েন্টে বেসিন বসিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। করোনা ভাইরাস সম্পর্কে গুজব না ছড়িয়ে একই সাথে সবাইকে করোনা মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার আহŸান তিনি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সজল চক্রবর্ত্তী জানিয়েছেন, জেলার ৯টি উপজেলায় ৯টি এবং সদর উপজেলার মানিকছড়ি পয়েন্ট হতে শহরের নির্ধারিত ৬টি স্থানে নির্মিত বেসিনে সাবান ও পানি রাখা থাকবে, যেখানে পথচারীরা হাত ধুয়ে নিতে পারবেন।
Previous Articleরাঙামাটিতে আওয়ামীলীগের খাদ্যসহায়তা কর্মসূচীর উদ্বোধন দীপংকরের
Next Article জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু চাকমার ক্ষোভ
