জিয়াউল জিয়া
পার্বত্য জেলা রাঙামাটির তিন উপজেলার ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১০ ইউনিয়নের মধ্যে ইউনিয়নে আওয়ামীগ সমর্থিত ৫ টি ও স্বতন্ত্র প্রার্থী ৫টি বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিলাইছড়ি উপজেলার ৩ টি মধ্যে নৌকার সমর্থিত প্রার্থী কেংডাছড়ি ইউনিয়নে রামা চরন মারমা (রাসেল মার্মা) ও ফারুয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বিদ্যালাল তঙ্গচংগ্যা ও বিলাইছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুনীল কান্তি দেওয়ান বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
কাপ্তাই উপজেলার ৩ টি ইউনিয়নের মধ্যে কাপ্তাই ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল লতিফ ও ওয়াগ্গা ইউনিয়নে নৌকার প্রার্থী চিনঞ্জিত তনচংগ্যা ও রাইখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মংক্য মারমা বেসরকারীভাবে বিজীয় হয়েছেন।
বরকল উপজেলার ৪ টি ইউনিয়নের মধ্যে বরকল ইউননিয়নে আওয়ামীগের সমর্থিত প্রার্থী প্রভাত কুমার চাকমা, সুবলং ইউনিয়নে তরুন জ্যোতি চাকমা,বড় হরিণায় নীলাময় চাকমা এবং আইমাছড়ায় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুবিমল চাকমা বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান জানিয়েছেন, রাঙামাটির প্রথম দফার এই ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। কোথাও কোন সংঘাত সহিংতা বা গোলযোগ হয়নি।
