রাঙামাটির কাউখালি উপজেলার ঘাগড়া এলাকা থেকে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কাউখালি থানা পুলিশের একটি টিম এই লাশ উদ্ধার করে।
কাউখালি থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘাগড়া পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ২শতগজ পশ্চিমে এই লাশটি পাওয়া গেছে। এলাকাবাসী লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
তবে লাশটি অর্ধগলিত হওয়ায় এখনো পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
কাউখালি থানার অফিসার্স ইনচার্স মো. শহীদুল্লা পিপিএম জানিয়েছেন, আমরা ঘাগড়া এলাকা থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছি। তার পরিচয় এখনো নিশ্চিত হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
