নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ও সদর জোনের ব্যবস্থাপনায় রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন, ১১ই বেঙ্গল রাঙামাটি জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাদমানুর রহমান অর্ণব উপস্থিত ছিলেন।

এসময় মেজর ক ম আরাফাত আমিন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ জনগণের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাড়ে ৫ কেজি চাল, ২ কেজি আটা, আড়াই কেজি ডাল, সাড়ে ৩ কেজি আলু, ১ কেজি লবণ, লুঙ্গি/গামছা ১টি, টি-শার্ট ১টি।
