খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় হরি মোহন চাকমা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হরি মোহন চাকমা দীঘিনালার উল্টাছড়ি চন্দ্রমোহন কার্বারিপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকালে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি এলাকায় দুটি যাত্রীবাহি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে হরিমোহন ঘটনাস্থলে মারা যায়। এসময় মঞ্জু চাকমা (৩৫) ও মো. ভুলু মিয়া (৩৪) নামে আরও দুইজন আহত হয়।
দীঘিনালা থানার ওসি মো. পেয়ার আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
