নিজস্ব প্রতিবেদক
‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই স্লোগানে রাঙামাটিতে শুরু হয়েছে সপ্তাব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা।
বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশসান ও বন বিভাগের আয়োজেন বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্তরে এসে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পৌর চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান।
মেলায় ঘুরতে আসা কলেজ শিক্ষার্থী সানজানা বলেন, আমার ছাদবাগানের জন্য নতুন কিছু গাছ নিতে এসেছি। এখানে বাহারি জাতের ফুল ও ফল গাছ দেখছি। একেবারে ভিন্নরকমের কোন গাছ নিয়ে যাবো। অপরদিকে দুই বছর বব্ধ থাকার পর এবারের মেলায় ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান স্টলমালিক ও বিক্রেতারা।
প্রধন অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব আজ বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা। একটু ভালো থাকার জন্য প্রকৃতিতে আমরা নিষ্ঠুর ভাবে হত্যা করছি। বাংলাদেশ আগে ছয় ঋতুর দেশ থাকলেও এখন দুই ঋতুর দেশে পরিনিত হয়েছে। নিজেদের ও আগামী প্রজন্মকে বাঁচাতে বেশি বেশি গাছ লাগতে হবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বৃক্ষ মেলার স্টল পরিদর্শ শেষে একটি বনজ চারা রোপন করেন। বিভিন্ন গাছের চারা নিয়ে মেলায় ১৭টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে।
