নানিয়ারচর প্রতিনিধি ॥
‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাঙামাটির নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্তদের সহযোগিতায় অর্থ উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে নানিয়ারচর সদর উপজেলা বাজারের সাপ্তাহিক হাট বাজারে সাধারণ মানুষ হতে অর্থ উত্তোলন করে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
এতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ দলটির সিনিয়র নেতা ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
