শুভ্র মিশু ॥
রাঙামাটিতে ২০ জুলাই থেকে সাত দিনব্যাপি বৃক্ষ মেলার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। শনিবার বিকালে রাঙামাটির উত্তর বন বিভাগীয় কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান উত্তর বন বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার রুদ্র।
তিনি বলেন, রাঙামাটিতে আগামী ২০জুলাই থেকে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত হবে। ২০ জুলাই সকালে র্যালি ও বৃক্ষ রোপণের মধ্য দিয়ে শুরু হবে এই মেলা। মেলায় থাকছে ১৬টি স্টল। এতে বিভিন্ন প্রজাতির বৃক্ষ থাকবে, যাতে নতুন প্রজন্ম বৃক্ষ সম্পর্কে জানতে পারে। প্রতিদিন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।
পাশাপাশি সভায় উপস্থিত সাংবাদিকদের পরামর্শ অনুসারে পরিবেশের জন্য উপকারী ও কোন স্থানে কোন গাছ লাগানো উপকারী সে বিষয়ে মেলায় দর্শনাথীদের মাঝে লিফলেট বিতরণ করার কথা জানান তিনি। এছাড়াও সাত দিনব্যাপী এই মেলায় আরো বিভিন্ন আয়োজন থাকছে।
বৃক্ষ মেলা সম্পর্কে অবহিতকরণ এই সভায় মেলা সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
