একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল (১৩ নভেম্বর) পর্যন্ত ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে মোট ৪ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও সহকারী রির্টানিং আফিসার আব্দুল লতিফ শেখ।
তিনি জানান, প্রথমেই দীপংকর তালুকদারে পক্ষ থেকে ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছে তার সমর্থকরা, আর বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জুঁই চাকমা।
এছাড়া গত সোমবার (১২ নভেম্বর) দুটি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন শান্তি চাকমা ও সচিব চাকমা। তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এছাড়া গতকাল (১৩ নভেম্বর) মো. জসিম উদ্দিন নামে এক প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
তবে শান্তি দেব চাকমা ও সচিব চাকমা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করলেও মূলত তারা প্রসীত খীসা নেতৃত্বাধীণ ইউনাইটেড পিপলস ডোমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ) এর সংগঠক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন সুসম্পন্ন করতে যাবতীয় কাজ ইতিমধ্যে শেষ করেছে জেলা নির্বাচন অফিস। এ বারের সংসদ নির্বাচনে ২০৩ জন প্রিজাইডিং আফিসার, ৮৯৩ জন সহকারী প্রিজাইডিং আফিসার এবং ১৭৮৬ জন পোলিং আফিসার কাজ করবেন।
ইতিমধ্যে বিভিন্ন দপ্তর থেকে কর্মকর্তাদের চূড়ান্ত নামের তালিকা নির্বাচন অফিসে জমা হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানান গেছে, আগামী ২০ বা ২১ ডিসেম্বর এদের প্রশিক্ষণ প্রদান করা হবে। রাঙামাটি আসনে দশ উপজেলায় স্থায়ী-অস্থায়ী মিলে ২০৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২১টি হেলি সটিং কেন্দ্র রয়েছে।