ইয়াছিন রানা সোহেল
বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার সমর্থনে রাঙামাটিতে জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদর্শে বঙ্গবন্ধু, প্রেরণায় শেখ হাসিনা, হৃদয়ে বাংলাদেশ এই শ্লোগানে শুক্রবার সকাল ১০টায় রাঙামাটি প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙামাটি জেলা শাখার সভাপতি তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জোটের সাধারন সম্পাদক তপু দেওয়ানজীসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগনের মাঝে তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
Previous Articleজয়িতা সম্মাননা পেলেন ফুটবলার রুপনা চাকমার মা
Next Article মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
