সাইফুল হাসান
রাঙামাটি শহর থেকে দুইজন ভুয়া এনজিও কর্মীকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। সোমবার (০৫ নভেম্বর) বিকালে শহরের কল্যানপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, এ এনজিও কর্মীদের দ্বারা প্রতারিত হওয়া ভুক্তিভোগীরা অভিযোগ করলে রাঙামাটির জেলা প্রশাসেন একজন ম্যাজিস্ট্রেট সহ কোতয়ালি থানা পুলিশ অভিযান চালালে এরা যথাযথ কাগজপত্র দেখাতে না পারাই আটক করা হয়।
আটককৃতরা হলেন, কথিত একাউন্টটিং অফিসার কুমিল্লার বাসিন্দা আয়েত আলীর ছেলে মোঃ নাসির উদ্দিন (৪৩) এবং কথিত অডিট অফিসার সাতক্ষিরার বাসিন্দা মোঃ নফুর সরদারের ছেলে মোঃ মোজাম্মেল হক(২৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, ভুয়া নামের এক এনজিওর মাধ্যমে প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলে আমরা ম্যাজিস্ট্রেট সহ একটি অভিযান পরিচালনা করি। অভিযানের সময় আটককৃতরা যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি। তারা যে প্রতারণা করছে তা নিশ্চিত হয়ে দুইজনকে আমরা আটক করি। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
