শুভ্র মিশু
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় জিপগাড়ির ধাক্কায় উসিমং মারমা নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। সোমবার সকাল নয়টায় সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
উসিমং মারমা স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) জুম ফাউন্ডেশনের বাস্তবায়িত লীন প্রকল্পের নিয়োগপ্রাপ্ত রাঙামাটির মনিটরিং কর্মকর্তা। সে জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের তালুকদার পাড়ায় বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে সড়কযোগে মোটরসাইকেল আরোহী উসিমং মারমা কাপ্তাই থেকে রাঙামাটি আসছিলেন; পথিমধ্যে সদর ইউনিয়নের সাপছড়ি দেপ্পোছড়ি এলাকায় একটি জিপগাড়ি (চাঁদের গাড়ি) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা পতিত হয়। এসময় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, ‘সাপছড়িতে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মীর মৃত্যৃ হয়েছে। মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রামের উঁচুনিচু পাহাড়ি পথে অসাবধানতার কারণে প্রায়শই দুর্ঘটনার ঘটনা ঘটছে। এতে করে অকালে প্রাণ হারাচ্ছেন সাধারণত মানুষ। সড়কে মড়ক ঠেকাতে চালকদের পাশাপাশি পরিবহন মালিকদেরও মনিটরিং বাড়াতে পরিবহনের উপরে। কেননা পাহাড়ি সড়কে চলাচলাকারী এসব যানবাহনের বেশিরভাগেরই ফিটনেস নেই।
