রাঙামাটি জেলা প্রাণিসম্পদ দপ্তর এর উদ্যোগে করোনাকালীন ভ্রাম্যমান ও পেশাভিত্তিক দুধ,ডিম ও মাংস বিক্রেতাদের প্রশিক্ষণ ও আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ঠকরণ প্রকল্পের আওতায় নির্বাচিত খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাঙামাটি আসামবস্তি জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ মিলনায়তনে এই কর্মশালা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বরুণ কুমার দত্ত। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার দে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বরুণ কুমার দত্ত আসন্ন কোরবানি ঈদে পশুর হাটে না গিয়ে অনলাইনে পশু বিক্রি করার আহবান জানান। তিনি বলেন, জেলা প্রাণিসম্পদ বিভাগ ইতোমধ্যে পশু বিক্রয় রাঙামাটি নামে একটি অনলাইন পেইজ খুলেছে। তিনি পশু বিক্রি করার জন্য এ অনলাইন সুবিধা গ্রহণের জন্য খামারিদের আহবান জানান।
তিনি বলেন, বর্তমান সরকার পিছিয়ে থাকা এসব মানুষের ভাগ্য উন্নয়নে বিশেষ উদ্যোগে এই নিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বী করার জন্য সরকার নানা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। এ প্রশিক্ষণ তারই অংশ। তিনি প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের অবস্থার উন্নয়নে সচেষ্ট হওয়ার জন্য খামারিদের প্রতি আহবান জানান। আলোচনা শেষে প্রশিক্ষণার্থী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
