কাপ্তাই উপজেলার স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনিসহ তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের বিআইটিআইডি থেকে আসা রিপোর্টে তিনিসহ কাপ্তাইয়ে আরো ২ জনের করোনা পজেটিভ আসে। এরমধ্যে চন্দ্রঘোনা রেশম বাগান এলাকার এক মহিলা এবং কেপিএম কলাবাগানের এক বাসিন্দা রয়েছে বলে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। গত ৬ জুলাই তাদের নমুনা নেওয়া হয়েছিল।
করোনায় আক্রান্ত ডা. ওমর ফারুক রনি জানান, তিনি প্রতিদিন উপজেলা স্বাস্থ্য বিভাগে ডিউটি করতেন এবং বিভিন্ন মাধ্যম তার কাছ থেকে করোনার রিপোর্ট সংগ্রহ করতো। ইতিমধ্যে হাসপাতালের অনেকে করোনায় আক্রান্ত হওয়ায় তিনি তাদের সংস্পর্শে এসেছিলেন, তাই গত ৬ জুলাই তিনিও নমুনা দেন। বর্তমানে তার অবস্থা ভালো থাকায় তিনি তার বাড়িতে থেকে আইসোলেশনে চিকিৎসা নিবেন।
এদিকে, করোনায় আক্রান্ত অপর ২ জন তাদের বাসভবনে থেকে আইসোলেশনে চিকিৎসা নিবেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
