রাঙামাটির বন্দুকভাঙ্গায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক সংগঠককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম অনল বিকাশ চাকমা (৪৭),সে বন্দুকভাঙ্গা এলাকায় ইউপিডিএফ এর সংগঠক হিসেবে কাজ করে বলে জানিয়েছেন স্থানীয়রা। ইউপিডিএফ এই হত্যাকান্ডের জন্য সদ্য গঠিত ইউপিডিএফ(গনতান্ত্রিক)কে দায়ি করেছে। তবে ইউপিডিএফ (গনতান্ত্রিক) কেউই এই বিষয়ে কথা বলার জন্য ফোন ধরেননি।
শনিবার রাতের প্রথম প্রহরে বন্দুকভাঙ্গায় নিজ বাসা থেকে ডেকে নিয়ে বের করে নদীর পাড়ে গুলি করে তাকে কয়েকজন অস্ত্রধারি। দুর্গম এলাকা হওয়ায় বিষয়টি শনিবার সকালে জানাজানি হয় এবং রাঙামাটির কোতয়ালি থানা থেকে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয় ।
ইউপিডিএফ নেতা বাবলু চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এই ব্যাপারে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রতিক্রিয়া জানানো হবে। তবে নিহত ব্যক্তি নিজেদের সংগঠক বলে নিশ্চিত করেছেন তিনি। ঘটনার জন্য ইউপিডিএফ (গনতান্ত্রিক) কে দায়ি করেছেন তিনি।
অন্যদিকে ইউপিডিএফ (গনতান্ত্রিক) এর কাউকেই ফোন করে পাওয়া যায়নি।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়–য়া জানিয়েছেন, পুলিশ বিষয়টি জেনেছে এবং সেখানে ফোর্স পাঠানো হয়েছে।