আজ শুরু হচ্ছে ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা। সকাল ৯.০০ টায় সাজেক থেকে শুরু হবে এই বাইক প্রতিযোগিতা। বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিজয়ের দিনে বাইক প্রতিযোগিতার উদ্বোধন করবেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।
প্রতিযোগীরা সকালে সাজেক থেকে যাত্রা শুরু করে বিকাল চারটায় রাঙামাটি জিমনেশিয়ামে পৌঁছার কথা রয়েছে। ১২০ জনের বাইকারদের অভ্যর্থনা জানাবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দেসহ ক্রীড়া সংস্থার অন্য সদস্যবৃন্দ। রাঙামাটি জিমনেসিয়ামে রাতে অবস্থান শেষে আগামীকাল সকাল ৮টায় রাঙামাটির আসামবস্তি ব্রিজ থেকে সকল প্রতিযোগী বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বান্দরবান হয়ে থানচি গিয়ে ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা শেষ হবে।
তারুণ্যের সুস্থতা, এবং পার্বত্য চট্টগ্রামের পযর্টন শিল্প বিকাশে এমন আয়োজন বলে মন্তব্য করেছেন আয়োজকরা।
