রাঙামাটির বাঘাইছড়িতে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা ১৮ বছরের এক যুবক মারা গেছে। সে শ্বাস কষ্ট, গলাব্যথা ও জ্বর নিয়ে ১৫ই এপ্রিল বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইফতেখার আহমেদ।
তিনি আরো জানিয়েছেন, তার শরীরে করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় তার নমুনা সংগ্রহ করে, তাকে আইসোলেশনে রেখেছিলাম । পরদিন ১৬ই এপ্রিল শারিরিক অবস্থার অবনতি হতে থাকলে অবস্থায় তাকে চট্টগ্রামস্থ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার ভোররাতে উক্ত যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইফতেখার আহম্মেদ।
তিনি আরো জানান, আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে প্রেরণ করেছি রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা।
এদিকে রোগীর বড় ভাই নাঈম উদ্দিন জানিয়েছেন, চট্টগ্রাম নেয়ার পথে এম্বুলেন্সেই মারা গেছে তার ভাই।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বাড়ি ও আশপাশের বাড়ির সব পরিবারকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার রাঙামাটি শহরের রূপনগর এলাকার ৫৫ বছর বয়সী আরেকজন রোগী রাঙামাটি সদর হাসপাতালের আইসোলেশনে মারা যান। তার আসা তার রিপোর্টে করোনা নেগেটিভ পাওয়া গেছে।
