পর্যটন শহর রাঙামাটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে রিজার্ভ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পৌরসভার অনুমোদন ব্যতিত বাজার এলাকায় জনগণের চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে- এ রকম অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৪ জনকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ১০৮ এর ৭ অনুচ্ছেদ অনুযায়ী মোট ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে রাঙামাটি পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীগণ, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মো. নজরুল ইসলাম ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
