নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন রাঙামাটি জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম।
বুধবার রাতে রাজধানী ঢাকা থেকে মোবাইল ফোনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে।
সায়েম বলেন, যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব অর্পন করেছে আমি চেষ্টা করব,সেটির সর্বোচ্চ ব্যবহার করে উপজাতীয় অধ্যুষিত এলাকায় জাতীয়তাবাদী যুবদলকে আরো শক্তিশালি ও গতিশীল সংগঠনে পরিণত করতে।
এদিকে আবু সাদাত মোঃ সায়েমকে যুবদলের কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মনোনীত করায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি-সম্পাদকের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নূর নবী,যুগ্ম সাধারন সম্পাদক নাজিমউদ্দিন,জেলা জাসাস সভাপতি কামাল হোসেন,ছাত্রদল নেতা আনোয়ার হোসেনসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতারা।
স্কুলজীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় সায়েম এর আগে রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলেরও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
