বান্দরবান প্রতিনিধি
অপহরণের পর বান্দরবানে থানচিতে তিন গরু ব্যবসায়ীকে হত্যা মামলায় অভিযুক্ত ১০ জন আসামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। তবে আসামীরা সবাই পলাতক রয়েছে। আজ সোমবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: ফজলে এলাহী ভূইয়া হত্যা মামলায় দ-বিধির ৩০২ ধারায় প্রত্যেক আসামীকে মৃত্যুদন্ডের এই রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হলেন-যোহন ত্রিপুরা, ক্যহিম ত্রিপুরা, জসিন ত্রিপুরা, জীবন ত্রিপুরা, জর্জ ত্রিপুরা, সানি ত্রিপুরা, সালাউ ত্রিপুরা, সেনেদ্র ত্রিপুরা, যোসেফ ত্রিপুরা এবং শিগরাম ত্রিপুরা। সাজাপ্রাপ্ত আসামীরা সকলেই পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠীর। এরা সকলেরই থানচি উপজেলার তিন্দু’সহ আশপাশের এলাকার বাসিন্দার।
আদালত ও আইনজীবি সূত্র জানায়, ২০১৬ সালের ১৬ই এপ্রিল থানচি-আলীকদম উপজেলা সড়কের ২৮ কিলোমিটার এলাকায় পাহাড়ের ঝিরি থেকে অপহরণের পর ৩ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নিহত গরু ব্যবসায়ীরা হচ্ছেন- আবু বক্কর, নূরুল আবছার এবং সাহাব উদ্দিন। নিহতদের বাড়ি আলীকদম উপজেলা বাসষ্ট্যান্ড এলাকায়। এ ঘটনায় নিহত ব্যবসায়ী আবু বক্করের বড়ভাই আবুল হাশেম বাদী হয়ে ২০১৬ সালের ১৭ই এপ্রিল থানচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান বলেন, তিন ব্যবসায়ীকে হত্যার সাত বছর পর তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ১০ আসামীর মৃত্যুদ- দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: ফজলে এলাহী ভূইয়া। তবে মৃত্যুদ-প্রাপ্ত আসামীরা সবাই পলাতক রয়েছেন। আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন। আসামীরা আত্মসর্মণের তারিখ হতে দ- কার্যকর হবে বলে আদেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার পিপি আইনজীবি ইকবাল করীম বলেন, ২০১৬ সালে থানচি-আলীকদম সড়কে ডেকে নিয়ে তিন গরু ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করা হয়। উক্ত মামলায় অভিযুক্ত ১০ আসামীর প্রত্যেককে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই সাথে মৃত্যুদ-প্রাপ্ত আসামীদের অপরাধ সন্দেহ ব্যতিতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামীকে ২৬৪ ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড, দন্ডবিধির ৩৮৫ ধারায় চৌদ্দ বছরের বিনাশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড, দন্ডবিধির ৩৮৬ ধারায় দশ বছরের বিনাশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড, ৩৮৭ ধারায় দশ বছরের বিনাশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড এবং দন্ডবিধির ২০১ ধারায় সাত বছরের বিনাশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
