মানিকছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা ও ঋণ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী এবং উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে দুই দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনী দিনে প্রশিক্ষণ মূল্যায়ন ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ.দা.) আবদুর রাশেদ’র সভাপতিত্বে ৩০-৩১ মে দুই দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষক ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জবরুত খান, সমাজসেবা কর্মকর্তা আবদুর রাশেদ প্রমূখ।
প্রশিক্ষণ মূল্যায়ণ,সনদপত্র প্রদান ও সমাপনী বক্তব্যে খাগড়াছড়ি জেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সমাজসেবা অধিদপ্তরের অধীনে বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা,অস্বচ্ছল প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি সুবিধাভোগীদের উন্নয়নে সরকারের গৃহীত নানা কর্মসূচীর ফলে আজ পিছিয়ে পড়া ব্যক্তিরাও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।
Previous Articleথানচিতে ফের ইয়াবা জব্দ
Next Article ইউপিডিএফ’র নতুন সহসভাপতি নতুন কুমার চাকমা
